1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বোরহানউদ্দিনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

বোরহানউদ্দিনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : ইমন রহমান 
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ইমন রহমান 

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’–এর অংশ হিসেবে আওয়ামী লীগের বোরহানউদ্দিন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার গঙ্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মিয়া জালাল আহমেদ মিয়ার পুত্র এবং গঙ্গাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় দায়ের হওয়া মামলা নং–১৩, জিআর ২৯৫/২৪, তারিখ ১১ নভেম্বর ২০২৪–এ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৪৩৬, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১০৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। থানা পুলিশ আরও জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সময়ের নাশকতাসহ দণ্ডবিধির একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট