1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সড়কে ঝরল তরুণ প্রাণ, নিহত রিপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সড়কে ঝরল তরুণ প্রাণ, নিহত রিপন

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন ঢাকা–আরিচা মহাসড়কের জাগীর ধলেশ্বরী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা দুটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়িই দুমড়েমুচড়ে যায়। এ সময় একটি প্রাইভেট কারের চালক আসনে থাকা রিপন গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় রিপনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানান।নিহত রিপন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মোসারফ হোসেন, যিনি প্রবাসে কর্মরত রয়েছেন। রিপনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।এদিকে নিহতের পরিবার দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট