1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে গাছের সঙ্গে ফাঁ স দিয়ে মানসিক রোগীর মৃ ত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে গাছের সঙ্গে ফাঁ স দিয়ে মানসিক রোগীর মৃ ত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

হোসেনপুরে গাছের সঙ্গে ফাঁস দিয়ে মানসিক রোগীর মৃত্যু

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেন্দীর বাড়ি এলাকায় গাছের সঙ্গে ফাঁস দিয়ে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। এক সময় তিনি ওই ৫ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরিবার সূত্রে জানা যায়, আব্দুল জব্বারের সংসারে স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। ঘটনার দিন বাড়ির অদূরে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় গোবিন্দপুর ইউনিয়নের কেন্দীর বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট