মোঃ সোহেল মিয়া ( সহ-সম্পাদক)
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে অলাভজনক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন আল ইখওয়ান ফাউন্ডেশন। গত ০৪ জানুয়ারি ২০২৬,রবিবার উপজেলার মিঠিপুকুর বাগের দিঘী এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে শীতার্তদের মাঝে উপহার হিসেবে মোট ২০০টি কম্বল এবং ১০০ জন নারী ও শিশুর জন্য শীতের পোশাক বিতরণ করা হয়। কনকনে শীতে উপকৃত পরিবার গুলোর মাঝে এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইখওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পরিচালক এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ এর সহ সম্পাদক জনাব মোঃ সোহেল মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুল হালিম আকন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শাহাদাত হোসেন (সাজু মন্ডল)।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল ইখওয়ান ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক জনাব মাওলানা ওবাইদুর রহমান, নির্বাহী সদস্য জনাব মাওলানা মাহমুদুল হাসান এবং জনাব মোঃ রফিকুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে মানবিক সহায়তা অব্যাহত থাকলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। ভবিষ্যতেও আল ইখওয়ান ফাউন্ডেশন এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আল ইখওয়ান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের শীত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬