গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।
গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি যশোর
৫ জানুয়ারি ২০২৬ রোজ সোমবার
জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, যশোর মহোদয় কোতোয়ালী থানায় এলাকায় কর্মরত গ্রাম পুলিশের সাথে কুশল বিনিময় করে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আর গ্রাম পুলিশের সাথে সবসময়ই ভালো সম্পর্ক। গ্রাম পুলিশের মাধ্যমে অনেক অপরাধীদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। বাংলাদেশ পুলিশ গ্রাম পযার্য়ে কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে সর্বপ্রথম রেসপন্সটা গ্রাম পুলিশের কাছ থেকেই পায়।
পুলিশ সুপার মহোদয় তাদের সুস্থতা কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য গ্রাম পুলিশের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেল, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা সহ জেলা পুলিশ যশোরের অফিসার- ফোর্সবৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬