1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীর লেমুয়া ইউনিয়নে লাগামহীন চুরি: ৫ আগস্টের পর প্রতিদিনই ঘটছে ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন বিপর্যস্ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

ফেনীর লেমুয়া ইউনিয়নে লাগামহীন চুরি: ৫ আগস্টের পর প্রতিদিনই ঘটছে ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ফেনীর লেমুয়া ইউনিয়নে লাগামহীন চুরি: ৫ আগস্টের পর প্রতিদিনই ঘটছে ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন বিপর্যস্ত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

বারবার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা নেই; সর্বশেষ বাণিজ্যিক এলাকা থেকে সিএনজি চুরির ঘটনায় উদ্বেগ চরম।

ফেনী সদর উপজেলার ৯ নং লেমুয়া ইউনিয়নে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় প্রতিদিনই কোনো না কোনো চুরির ঘটনা ঘটছে।

একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সর্বশেষ চুরির ঘটনাটি ঘটেছে লেমুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। গতকাল গভীর রাতে ইউনিয়নের লেমুয়া বাণিজ্যিক এলাকার মজু মেম্বারের বাড়ির সামনে থেকে একটি সিএনজি চুরি হয়। ভুক্তভোগী মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, রাত আনুমানিক ৩টার দিকে তার ঘরের সামনে রাখা সিএনজিটি চোরচক্র কৌশলে নিয়ে যায়।

চুরি হওয়া সিএনজির পেছনে “মুনতাহা পরিবহন” লেখা ছিল।
ভুক্তভোগীর পরিবার জানায়, সিএনজিটি ছিল তাদের জীবিকার প্রধান অবলম্বন।

হঠাৎ এ ঘটনায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লেমুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকেই নিরাপত্তাহীনতা প্রকট আকার ধারণ করেছে।

অনেক বাসিন্দা প্রয়োজন ছাড়া রাতে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস আহমেদ কৌরাইশী বলেন,
“একটি এলাকায় যদি নিয়মিত চুরির ঘটনা ঘটে এবং তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকে, তাহলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতারই ইঙ্গিত দেয়।

দ্রুত টহল জোরদার ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।”
এলাকার একাধিক গন্যমান্য ব্যক্তি জানান, প্রশাসনের নজরদারি ও নিয়মিত টহলের অভাবে চোরচক্র আরও সক্রিয় হয়ে উঠছে।

তাদের মতে, পরিস্থিতি অব্যাহত থাকলে জনমনে ভয় আরও বাড়বে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, নিয়মিত রাত্রীকালীন টহল এবং চোরচক্র শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, চুরি হওয়া সিএনজিটি কেউ কোথাও দেখে থাকলে ০১৮১২৮২৯৭৪১ নম্বরে যোগাযোগ করার জন্য ভুক্তভোগী মোহাম্মদ সেলিম উদ্দিন অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট