1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবচরে গরুবাহী ট্রাক ডাকাতির রহস্য উদ্ঘাটন, দুই ডা কাত গ্রে ফ তার ও একটি গরু উ দ্ধা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শিবচরে গরুবাহী ট্রাক ডাকাতির রহস্য উদ্ঘাটন, দুই ডা কাত গ্রে ফ তার ও একটি গরু উ দ্ধা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

শিবচরে গরুবাহী ট্রাক ডাকাতির রহস্য উদ্ঘাটন, দুই ডা কাত গ্রে ফ তার ও একটি গরু উ দ্ধা র

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর (মাদারিপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় গরুবাহী ট্রাক ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি গরু উদ্ধার করা হয়েছে। এর আগে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি।
সোমবার ৫ জানুয়ারি সকালে শিবচর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের।
পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোঃ ইয়াকুবসহ চারজন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বাজার থেকে ইজি ফার্মস লিমিটেডের তিনটি ষাঁড় গরু ভাড়াকৃত ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামায়।
এরপর ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকে থাকা ব্যক্তিদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন, তিনটি গরু ও গরুবাহী ট্রাকটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করে শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্যমতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি গরু উদ্ধার করা সম্ভব হয়। এর আগে পাঁচ্চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ আফজাল হোসেন (৫১), পিতা: মৃত মোহাম্মদ হাওলাদার, সাং: বয়রা গজারিয়া, থানা: ডামুড্যা, জেলা: শরীয়তপুর।
২) মোঃ জাকির হোসেন হাওলাদার (৩৮), পিতা: মৃত মোসলেহ উদ্দিন হাওলাদার, সাং: পূর্ব চরসন্ধি, থানা: পালং, জেলা: শরীয়তপুর।
প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের বলেন, মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট