ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুর সালথায় শামা ওবায়েদে ইসলাম রিঙ্কু গাড়ি ভাঙা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন রোববার বিকেলে,ফরিদপুরের সালথায় ২০১৮সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির প্রার্থী শামা ওবায়েদে ইসলাম রিঙ্কু গাড়ি ভাঙার মামলার আসামি হয়েছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া। আজ রোববার বিকেলে সালথায় শামা ওবায়েদে ইসলাম রিঙ্কু হাতেই ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন তিনি শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সালথা ও নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ২ আসনে দল মনোনীত প্রার্থী, আজ বিকেলে সালথার ভাওয়াল ইউনিয়নে ভাওয়াল গ্রাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন তিনি।ওই সভায় শামা ওবায়েদে ইসলাম রিঙ্কু হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন আনোয়ার হোসেন মিয়া।আনোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের
সালথা উপজেলার সভাপতি দেলোয়ার হোসেনের ভাই তিনি ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপির প্রার্থী হিসেবে শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু প্রচারণার কাজে সালথায় যান তখন তাঁর গাড়ি ভাঙচুর করা হয় ওই গাড়ি ভাঙচুরের মামলার ১২ নম্বর আসামি আনোয়ার হোসেন।তিনি এখন জামিনে আছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।সভায় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।তবে বিএনপিতে যোগ দিলেও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে আনোয়ার ইস্তফা দেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬