1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আল ইখওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও  নারী ও শিশুর শীতবস্ত্র বিতরণ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

আল ইখওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও  নারী ও শিশুর শীতবস্ত্র বিতরণ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আল ইখওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও  নারী ও শিশুর শীতবস্ত্র বিতরণ।

মোঃ সোহেল মিয়া ( সহসম্পাদক) ঢাকা

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে অলাভজনক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন  আল ইখওয়ান ফাউন্ডেশন। গত ০৪ জানুয়ারি ২০২৬, রবিবার উপজেলার মিঠিপুকুর বাগের দিঘী  এলাকায়  দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শীতার্তদের মাঝে উপহার হিসেবে মোট ২০০টি কম্বল এবং ১০০ জন নারী ও শিশুর জন্য শীতের পোশাক বিতরণ করা হয়। কনকনে শীতে উপকৃত পরিবারগুলোর মাঝে এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইখওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পরিচালক এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ এর সহ সম্পাদক  জনাব মোঃ সোহেল মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুল হালিম আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শাহাদাত হোসেন (সাজু মন্ডল)। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল ইখওয়ান ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক জনাব মাওলানা ওবাইদুর রহমান, নির্বাহী সদস্য জনাব মাওলানা মাহমুদুল হাসান এবং জনাব মোঃ রফিকুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে মানবিক সহায়তা অব্যাহত থাকলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। ভবিষ্যতেও আল ইখওয়ান ফাউন্ডেশন এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আল ইখওয়ান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের শীত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।
বিস্তারিত পড়ুন Probaho News24 এ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট