1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘোড়াশাল পৌরসভা পরিদর্শন ও গণশুনানিতে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ঘোড়াশাল পৌরসভা পরিদর্শন ও গণশুনানিতে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ঘোড়াশাল পৌরসভা পরিদর্শন ও গণশুনানিতে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন

মোঃমামুন মোড়ল ,
নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা পরিদর্শন ও গণশুনানিতে অংশ নিয়েছেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। সোমবার সকালে তিনি ঘোড়াশাল পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।

‎এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান , পলাশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌর প্রশাসক ইশওতিয়াক আহমেদ, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন , পলাশ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান ।

‎পরিদর্শন শেষে পৌরসভা মিলনায়তনে এক গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং নাগরিক সমস্যার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। রাস্তা-ঘাট সংস্কার, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, ময়লা ব্যবস্থাপনা ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলো বেশি গুরুত্ব পায়।
‎জেলা প্রশাসক মনোযোগ দিয়ে জনসাধারণের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, “জনগণের সমস্যা দ্রুত সমাধান করাই প্রশাসনের মূল দায়িত্ব। সেবায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট