1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুর্গাপুরে ২২টি পরিবারের মাঝে ছাগল ও খামারি উপকরণ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা  

ভিডিও সংবাদ 👇👇

দুর্গাপুরে ২২টি পরিবারের মাঝে ছাগল ও খামারি উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

দুর্গাপুরে ২২টি পরিবারের মাঝে ছাগল ও খামারি উপকরণ বিতরণ

আকাশ দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা:

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে ২২টি পরিবারের মাঝে ৪৪টি ছাগলসহ বিভিন্ন খামারি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: জান্নাতুল ফেরদৌস বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগল পালন উপযোগী গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে এই সামান্য উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে অংশীদার হতে পারাটাই আমাদের বড় সাফল্য। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ উন্নয়নধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট