1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফুলবাড়ীতে খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ফুলবাড়ীতে খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃ বদরুজ্জামান বিপ্লব
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি : ঢাকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলার শ্রমিক দলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক ক্লে-এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেন সরকার, জয়নাল আবেদীন বাবুল, আরাবুর রহমান পাশা, হাফিজুর রহমান খন্দকার, আরিফুল ইসলাম আরিফ, বিষ্ণুচন্দ্র সেন, হাফেজ মোঃ মনছেফ আলী, আব্দুল হালিম, ছাইফুর রহমান,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট