1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী শিশু নিকেতন কালেক্টরেক্ট স্কুলের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ফেনী শিশু নিকেতন কালেক্টরেক্ট স্কুলের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ফেনী শিশু নিকেতন কালেক্টরেক্ট স্কুলের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

অতিরিক্ত ভর্তি ও অন্যান্য ফি কমানোর আশ্বাস, অনির্দিষ্টকালের জন্য ভর্তি ফি জমার সময় বাড়ানো

ফেনী শিশু নিকেতন কালেক্টরেক্ট স্কুলে অযৌক্তিকভাবে আরোপিত বিভিন্ন ফি প্রত্যাহারের দাবিতে মাননীয় জেলা প্রশাসক ও এডিসি (রাজস্ব), সভাপতি—স্কুল পরিচালনা কমিটির নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অভিযোগ করেন, চলতি শিক্ষাবর্ষে স্কুল কর্তৃপক্ষ ভর্তি ফি সহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করছে, যা সাধারণ অভিভাবকদের জন্য আর্থিকভাবে চাপের সৃষ্টি করছে।

বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীরা এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে উল্লেখ করা হয়।

এসময় অতিরিক্ত ফি কমানোর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়। বক্তারা বলেন, সরকারি নীতিমালা অনুসরণ না করে এ ধরনের ফি নির্ধারণ শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর।

শিক্ষা যেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত না হয়, সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলেও মত দেন তারা।

বিস্তারিত আলোচনা শেষে মাননীয় জেলা প্রশাসক মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনে যাচাই-বাছাই পূর্বক দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি জানান, অভিভাবকদের স্বার্থ রক্ষা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে।

এদিকে অভিভাবকদের দাবির প্রেক্ষিতে আগামী ৮ জানুয়ারি ভর্তি ফি জমা দানের শেষ তারিখ অনির্দিষ্টসময়ের জন্য বর্ধিত করা হয়েছে বলে জানানো হয়।

 

এতে অভিভাবকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের আশ্বাস বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ কমবে এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট