1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলোর পথে যুব সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

আলোর পথে যুব সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আলোর পথে যুব সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ।

মো: তুহিন মন্ডল (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি)

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিম পাড়া এলাকায় ৫ জানুয়ারি রাতে আলোর পথে যুব সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

প্রকৃত অসহায় মানুষদের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে হাতে হাতে কম্বল পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। শীতের কষ্ট লাঘবে এই কার্যক্রম ছিল সম্পূর্ণ মানবিক ও নিঃস্বার্থ প্রচেষ্টা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ইসহাক আলী খান (সাবেক আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি, ২নং হাবাসপুর ইউনিয়ন বিএনপি)। তিনি নিজ হাতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণে অংশ নিয়ে কার্যক্রমের মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করেন।

সংগঠনের উপদেষ্টা মো: মিজানুর রহমান খানের দিকনির্দেশনায় এবং সাধারণ সম্পাদক ইমরান খানের নেতৃত্বে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

কম্বল বিতরণে অংশগ্রহণ করেন সংগঠনের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো: বাধন খান, এনামুল হক, শহিদুল ইসলাম ও নায়েব আলী মোল্লা—যারা কম্বল কাঁধে করে এক বাড়ি থেকে আরেক বাড়িতে পৌঁছে দেন।

আলোর পথে যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান খান জানান, এটি আমাদের তরফ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস—যারা শীতের সাথে লড়ছেন, তাদের জন্য সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়ার চেষ্টা। অবশেষে, এই মানবিক উদ্যোগে অংশ নিতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট