1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারেকের মতবিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারেকের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় পার্টির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হাসমত মাহমুদ তারেক নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছে মতবিনিময়কালে তিনি নান্দাইলের সার্বিক উন্নয়ন তথা- উন্নত নগরায়ন, সন্ত্রাস ও মাদক নির্মুল, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ এবং নান্দাইলে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন সহ গণমুখী রাজনীতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন।হাসমত মাহমুদ তারেক বিশিষ্ট শিক্ষানুরাগী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল হাকিম ভুঁইয়ার সন্তান। মরহুম আব্দুল হাকিম ভুঁইয়া নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও সমুর্ত জাহান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষা ও রাজনীতিতে তার অবদান নান্দাইলবাসীর কাছে আজও স্মরণীয়।উল্লেখ্য, গত ০৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ময়মনসিংহের রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে দাখিলকৃত ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হাসমত মাহমুদ তারেকের মনোনয়ন বৈধতা পায়।হাসমত মাহমুদ তারেক এর আগেও একবার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। এবারে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নান্দাইল আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বর্তমানে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে নান্দাইল আসনে তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হেভিওয়েট দুই প্রার্থীসহ আরও চারজন প্রার্থী।তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাচ্ছেন। আপিল বিভাগ যদি কারও মনোনয়ন বৈধ ঘোষণা করে, সে ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।মতবিনিময় সভায় নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি- মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক- আকরাম হোসেন সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট