1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া জেলা অটোমোবাইল ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া জেলা অটোমোবাইল ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া জেলা অটোমোবাইল ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৯টি পদের মধ্যে ৬টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিনটি পদে সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন আপেল প্রাং। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গরুর গাড়ি প্রতীক নিয়ে ৯২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে হোন্ডা প্রতীক নিয়ে ১১৯ ভোট পেয়ে বিজয়ী হন আনোয়ারুল ইসলাম। এ পদে তার প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম রিকশা প্রতীক নিয়ে ৭৩ ভোট লাভ করেন। প্রচার সম্পাদক পদে মোবাইল প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন আকবর আলী, যেখানে কামরুজ্জামান টিটু টেলিভিশন প্রতীক নিয়ে ৬২ ভোট পান।ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজগর আলী দৈনিক প্রভাতী বাংলাদেশ–কে জানান, “আমরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি।নির্বাচনে বিজয়ী ও নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট