
দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে অবস্থিত ইকরা আইডিয়াল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারী – দাখিল শ্রেনির শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।সোমবার (৫ই জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসা প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন ইকরা আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী নূরুল হক, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মহি উদ্দিন,শত্রুমর্দন এলাকার বিশিষ্ট মুরব্বি ও সালিশ ব্যাক্তিত্ব মখদ্দুস আলী, মাদ্রাসার সাবেক শিক্ষক ও ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেটের অফিসার্স ইনচার্জ তাজুল ইসলাম।শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্টানের সহ-কারী শিক্ষক মাওলানা ক্বারী শাহ আলম (আরবি),এনামুল হক হৃদয় (ইংরেজি),মোছাঃ মুছলিমা বেগম(আরবি),মোছাঃ নাছিমা আক্তার(গণিত), মোছাঃ রাজিয়া বেগম (সহকারী ইংরেজি),মোছাঃ মাহমুদা বেগম(গণিত),মোছাঃ হামিমা বেগম(বাংলা),মোছাঃ তানিয়া বেগম (ইংরেজি) ও মোছাঃ মাছুমা আক্তার(বাংলা) প্রমূখ।