
শার্শায় ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি যশোর।
৬ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অফিসার জয়নাল আবেদীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ এবং অধ্যক্ষ ও প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্পোরাল ফিরোজ আহমদ। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ও শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট, উন্নয়ন ও সংগঠন শক্তিশালীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।