1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাদি হ/ত্যা/র চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচির আল্টিমেটাম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

হাদি হ/ত্যা/র চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচির আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিটকে ‘অবিশ্বাসযোগ্য’ ও ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে কেবল একজন ওয়ার্ড কমিশনার নয়, বরং একটি সংঘবদ্ধ চক্র ও রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতা রয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

আবদুল্লাহ আল জাবের বলেন, “সরকার বলছে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই বক্তব্য দেশের মানুষ বিশ্বাস করবে না। এই হত্যার পেছনে বড় একটি চক্র কাজ করেছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।” প্রকৃত দোষীদের নাম বাদ দিয়ে দেওয়া এই চার্জশিট তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পরিকল্পনা ও নির্দেশনায় হাদিকে হত্যা করা হয়। রাজনৈতিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ডিবি দাবি করে।

সরকারকে লক্ষ্য করে আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সঠিক বিচারের বার্তা দিয়েছিলাম, কিন্তু সরকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরও যোগ করেন, সরকার যদি হাদি হত্যার প্রকৃত বিচার নিশ্চিত করতে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রতিহত করতে ব্যর্থ হয়, তবে জনগণই এর পরিণতি নির্ধারণ করবে। আগামীকালের (বুধবার) মধ্যে নতুন ও কঠোর কর্মসূচি ঘোষণার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়ে তারপর আমরা ঘরে ফিরব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট