1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেওয়া হচ্ছে জুলাই বীর সম্মাননা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেওয়া হচ্ছে জুলাই বীর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার সংগঠন ‘আগ্রাসন বিরোধী আন্দোলনের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীরদের ত্যাগ ও সাহসিকতাকে শ্রদ্ধা জানাতে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হবে।

মঙ্গলবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ পরিবার, আহত এবং নির্যাতিত ব্যক্তিবর্গের স্মরণে ও সম্মানে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে দেশের জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলা হয়, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাজনৈতিক প্রেসক্রিপশন ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াইয়ের সূচনা হয়েছিল, আজ তার এক বছর পূর্ণ হলো। এই লক্ষ্যকে সামনে রেখেই দ্বিতীয় বছরে পদার্পণ করছে সংগঠনটি।

আগ্রাসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ন্যায্য অধিকার রক্ষায় কোনো আপোষ করবে না। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করছে ‘জেএএম’ সংস্থা।

আয়োজকরা দেশের সচেতন নাগরিক সমাজকে এই বীরত্বগাথা অনুষ্ঠানে উপস্থিত থেকে জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট