1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাশিয়ানিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামান সেলিম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

কাশিয়ানিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামান সেলিম

রাকিব শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

রাকিব শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বি’এনপি’র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।সোমবার ৫ (জানুয়ারি) বিকালে উপজেলা বি’এনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদ্বেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতে যতটা জনপ্রিয় ছিলেন, তার চেয়ে বেশি জনপ্রিয় ছিলেন মারা যাওয়ার পর।এ সময় সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, সমগ্র দেশের মানুষের মা মারা গেছে, দেশের মানুষ তার জানাজায় শরিক হয়েছেন।মহান রব্বুল আলামীনের নিকট শুকরিয়া জানাই ও কৃতজ্ঞতা জানাই আমরা এমন একজন নেতার দল করি, এমন একজন নেত্রীর আদর্শ নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই, যে নেত্রীর মত এতো বড় জানাজা মুসলিম বিশ্বে আর কোন নেতা বা নেত্রীর ভাগ্যে জোঠেনি।আমাদের নেত্রী আজ আপোষহীন নেত্রী হিসেবে বিশ্বে উদাহরণ হয়ে গেছেন।প্রায়ত প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া যে উদ্দেশ্য নিয়ে আমাকে ধানের শীষের প্রতিক দিয়ে আপনাদের নিকট পাঠিয়েছেন, আপনারা আমার প্রিয় নেত্রীর দিকে তাকিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমের দিকে তাকিয়ে, কাশিয়ানী ও মুকসুদপুরের মানুষের দিকে তাকিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবো।উক্ত দোয়া মাহফিলে আর ও উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম,সহ-সভাপতি শফিকুল ইসলাম সফি, সহ-সাধারন সম্পাদক হিরো মৃধা ,যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী সহ উপজেলা বিএনপি শ্রম বিষায়ক সম্পাদক লালচান ফকির, মহিলা দলের সভাপতি শিলা, ছাত্র বিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, যুব দলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল সহ কাশিয়ানী উপজেলা বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট