আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন্ গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সমাজ সেবা অধিদপ্তরের ঘাটাইল সদর ইউনিয়নের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবারে(৬ জানুয়ারি) সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অদিদপ্তর আয়োজিত,ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদ সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক তাপশী শীলের সভাপতিত্বে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আবু সাঈদ।অন্যান্যদের মধ্যেউপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা এএম শামসুজ্জামান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬