
শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ
হবিগঞ্জ-২ আসনের বিএনপি-জমিয়ত জোট মনোনীত এমপি প্রার্থী ডা. জীবন ভাইয়ের আমন্ত্রনে ৫ জানুয়ারী ২০২৬ সোমবার সকাল ১০ ঘটিকায় কামালখানীস্থ হাসান মঞ্জিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে যুগ্ম সেক্রেটারি জাহির হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বিএনপি ও জমিয়ত জোট মনোনীত এমপি পদপ্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
জমিয়তের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখা সিনিয়র সহ-সভাপতি, জমিয়তের নির্বাচন লিয়াজু কমিটির আহ্বায়ক, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, উপজেলা জমিয়তের সহ-সভাপতি ও লিয়াজু কমিটির সদস্য মাওলানা শায়খ ইকবাল হুসাইন, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, হাফিজ উদ্দীন খান, লিয়াজু কমিটির সদস্য সচিব ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ সালেহ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী ইমরান আহমদ, যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রাফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দীন মাসরুর, সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক প্রমুখ।বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বানিয়াচং উপজেলা শাখা সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহ্বায়ক হাজি লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল-হাদী, সাধারণ সম্পাদক রকিব ফজলে নকিব মাখন, সোহেল আহমেদ প্রমুখ। পরে বিএনপির সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে ও দেশ-ব্যাপী বিএনপি-জমিয়তের প্রার্থীদের বিজয় কামনা করে দোয়া করা হয়।