দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফটিকছড়ি নানুপুরে ওয়ার্ডভিত্তিক দোয়া মাহফিল
নাজিম উদ্দীন চট্রগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নানুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা জনাব সরওয়ার আলমগীর।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।”
দোয়া মাহফিলে নানুপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬