1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন ইসির অপরিণামদর্শী সিদ্ধান্ত টিআইবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন ইসির অপরিণামদর্শী সিদ্ধান্ত টিআইবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ বহনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘স্বার্থের দ্বন্দ্ব’ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এই উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদেশি পর্যবেক্ষকদের সরব উপস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে—এমন ঠুনকো যুক্তিতে এই ব্যয়ভার বহন করা একটি অবিমৃশ্যকারী সিদ্ধান্ত। এটি হিতে বিপরীত হতে বাধ্য। তিনি প্রশ্ন তুলে বলেন, বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন করতে পারলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে কেন একই ব্যবস্থা থাকবে না? নির্বাচন কমিশন এই বৈষম্যের জবাব কীভাবে দেবে?

টিআইবি মনে করে, কমিশনের আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকরা ‘ভাড়াটে’ হিসেবে পরিগণিত হওয়ার ঝুঁকিতে থাকবেন। ড. ইফতেখারুজ্জামান বলেন: পর্যবেক্ষকদের কাজ হলো নির্বাচন কমিশনের ভূমিকাও মূল্যায়ন করা। যে কমিশনের আতিথেয়তায় তারা থাকবেন, তাদের বিরুদ্ধে কতটা স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করতে পারবেন, সে প্রশ্ন থেকেই যাবে।”

বিবৃতিতে বিদেশি পর্যবেক্ষকদের প্রতিও আহ্বান জানানো হয়েছে যাতে তারা ইসির বা সরকারের অর্থায়নে এই দায়িত্ব গ্রহণ না করেন। টিআইবি প্রশ্ন রাখে, নৈতিকতার মানদণ্ড বজায় রেখে তারা কীভাবে এই আতিথেয়তা গ্রহণ করে একটি নির্মোহ ও পক্ষপাতহীন মূল্যায়ন সম্পন্ন করবেন?

টিআইবি আরও মনে করিয়ে দেয় যে, নির্বাচনকে বিশ্বাসযোগ্য দেখাতে বিগত ‘পতিত সরকারের’ এমন প্রচেষ্টা মোটেও সার্থক হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের ফলে জনমনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে বিশাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বিতর্কিত করার পথ থেকে ইসিকে সরে আসার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পরিশেষে, টিআইবি আশা প্রকাশ করে যে, নির্বাচন কমিশন জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি প্রশ্নাতীত নির্বাচন উপহার দিতে স্বচ্ছতার পথে হাঁটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট