জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
https://www.dailyprobatibangladesh.com/2026/01/06/URL
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার সময় ইমিগ্রেশন ইনচার্জের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইমিগ্রেশন পুলিশের নানামুখী সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং বন্দরের যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে সাংবাদিকদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইমিগ্রেশন ইনচার্জ রাশেদুজ্জামানও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বন্দরের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন: তৌহিদুল হক তৌহিদ, সভাপতি, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাব। হাফেজ জি এম আব্বাস উদ্দিন, সহ-সভাপতি। ডাক্তার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক। উত্তম কুমার, দপ্তর সম্পাদক। শাহরিয়ার রিপন, কার্যনির্বাহী সদস্য। আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য। আজিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ বন্দরের সার্বিক শৃঙ্খলা ও যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬