1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
র‍্যাবের গভীর রাতের যৌথ অভিযানে বাঘা থেকে অস্ত্র ও হেরোইন উদ্ধার, গ্রেফতার এক মাদক কারবারি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

র‍্যাবের গভীর রাতের যৌথ অভিযানে বাঘা থেকে অস্ত্র ও হেরোইন উদ্ধার, গ্রেফতার এক মাদক কারবারি

অপু দাস  রাজশাহী ব্যুরো প্রধান
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

অপু দাস  রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর বাঘা থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর যৌথ অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।র‍্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সমাজ থেকে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে র‍্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ এবং মাদক কারবার দমনে র‍্যাবের চলমান অভিযানের অংশ হিসেবেই বাঘা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর সমন্বয়ে গঠিত যৌথ অপারেশন দল ৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই এলাকার বাসিন্দা মো. রয়েল হোসেন ওরফে রুহেল (২৭)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্ট গানের রাবার বুলেট এবং আনুমানিক ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ ঘটনাস্থল থেকেই মো. রয়েল হোসেন ওরফে রুহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রয়েল হোসেন মো. মজিবর রহমানের ছেলে এবং রাজশাহী জেলার বাঘা উপজেলার জোত কাদিরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে বাঘা ও আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করত বলে জানিয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেনি।র‍্যাব কর্মকর্তারা আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র, রাবার বুলেট ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ অস্ত্র সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে র‍্যাব নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট