1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবচরে বিএনপির যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

ভিডিও সংবাদ 👇👇

শিবচরে বিএনপির যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার শিবচর মাদারিপুর 

মাদারীপুরের শিবচরে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা জোরদার করতে যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।একই সঙ্গে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চৌধুরী বাড়িতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহাদাত হোসেন খান।সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা টানা সতেরো বছর মামলা, হামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন। দীর্ঘ সময় ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসে জনগণের রায় দেওয়ার সুযোগ এসেছে। বক্তারা জোর দিয়ে বলেন, প্রতিটি ভোট ধানের শীষের জন্য গুরুত্বপূর্ণ। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন নেতা নন, তিনি বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক অভিভাবক। তার সঙ্গে রাজপথ, আদালত ও হাসপাতালের কঠিন সময়গুলোতে থাকার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, আজ দেশের মানুষের আশা, স্বপ্ন ও আস্থা তারেক রহমানকে ঘিরে। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির মূল পরিচয় ধানের শীষ। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু দলের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। নির্বাচনের সময় খুব কাছে। তাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে সবাইকে দায়িত্ব নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট