1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
২৮ ভরি স্বর্ণের মালিক জামায়াত প্রার্থী আতাউর সব পেয়েছেন বিয়েতে উপহার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

২৮ ভরি স্বর্ণের মালিক জামায়াত প্রার্থী আতাউর সব পেয়েছেন বিয়েতে উপহার

নার্গিস আক্তার, ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

নার্গিস আক্তার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। তবে এদের মধ্যে নির্বাচনী হলফনামায় উল্লেখ করা সম্পদের বিবরণী দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার। তার হলফনামায় তিনি ২৮ ভরি স্বর্ণালঙ্কারের মালিক বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই চমকপ্রদ তথ্য পাওয়া গেছে।হলফনামার তথ্য অনুযায়ী, আতাউর রহমান সরকারের কাছে মোট ২৮ ভরি স্বর্ণ রয়েছে। বিপুল পরিমাণ এই স্বর্ণের উৎস হিসেবে তিনি উল্লেখ করেছেন, এসবই তিনি বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছিলেন। ১৯৮২ সালে জন্মগ্রহণ করা আতাউর রহমানের স্ত্রীর নাম ফারহানা সুমাইয়া শবনম এবং তারা এক কন্যাসন্তানের জনক।

আতাউর রহমান সরকার শিক্ষাগত যোগ্যতায় স্নাতকোত্তর। নিজের পূর্বের পেশা হিসেবে তিনি ‘সাংবাদিকতা’র কথা উল্লেখ করলেও বর্তমানে তিনি ‘শিক্ষকতা’র সাথে জড়িত। শিক্ষকতা থেকে আয়: বছরে ৩ লাখ ৪৬ হাজার ৬৬৭ টাকা। ভাড়া বাবদ আয়: বছরে ১ লাখ ৭০ হাজার টাকা।

হলফনামায় তিনি জানিয়েছেন, তার নির্বাচনী ব্যয়ের অর্থ নিজস্ব উৎস থেকে নয়, বরং আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া ঋণ এবং স্বেচ্ছায় প্রদত্ত অনুদান থেকে মেটানো হবে। এছাড়া পৈতৃক সূত্রে তিনি ৫১ শতাংশ কৃষি জমির মালিক এবং বর্তমানে একটি বাড়ি নির্মাণাধীন রয়েছে বলেও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, এই আসনটিতে বিভিন্ন দল থেকে ৯ জন এবং ১ জন স্বতন্ত্রসহ মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে আতাউর রহমানের এই ‘স্বর্ণ-বিবরণী’ স্থানীয় ভোটারদের মধ্যে বেশ আলোচনার খোরাক জোগাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট