মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলার প্রতিনিধি
ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর ভোবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত মানুষের কষ্ট লাগবে মানবিক উদ্যোগে গ্রহন করেছেন।বৃদ্ধ নাড়ী ও পুরুষদের জন্যে, আজ ০৬ই জানুয়ারি ২০২৬ মঙ্গলবার ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়নে যাদবপুর ভোবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিভিন্ন এলাকার দুস্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শীতার্তদের মাঝে উপহার হিসেবে মোট ২০০/২৫০ পরিবারের মধ্যে কম্বল বিতরন করা হয়।কনকনে শীতে উপকৃত পরিবার গুলোর মাঝে এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধা জনাব মোঃ আওলাদ হোসেন, আরও উপস্হিত ছিলেন এডিশনার এসপি জনাব মোঃ শহীদুল ইসলাম ও এলাকার আরও মুক্তিযুদ্ধা এবং এলাকার মুরুব্বীয়ানগন, সেই সাথে গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযুদ্ধা জনাব মোঃ আওলাদ হোসেন বক্তব্য রাখেন তিনি বলেন শীত মৌসুমে নিন্মআয়ের মানুষ সবচেয়ে বেশী কষ্টে থাকেন।সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে মানবিক সহায়তা অব্যাগত থাকলে অসহায় মানুষদের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। তিনি আরও বলেন আমি সকলের জন্য দোয়া করি সেই সাথে আপনারা আমার দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন,শীতবস্ত্র পেয়ে উপভোগকারীরা এডিশনাল এসপির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।এই সহায়তা তাদের শীত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬