
আলীকদম কালীবাড়ি যুব একতা সঙ্গের ১ যুগ পূর্তি আয়োজন।
আতিকুর রহমান,
উপজেলা প্রতিনিধি আলীকদম
আলীকদম শীলপাড়া কালিবাড়ি যুব একতা সংঘের ১ যুগ পূর্তি উপলক্ষে সভাপতি দোলন শীল সাধারণ সম্পাদক আকাশ শীলের
উদ্যোগে পিকনিকের আয়োজন করা হয়। সারাদিন ব্যাপি খাওয়া-দাওয়া ভ্রমণসহ নানা আয়োজন করা হয়।
পিকনিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম কালিবাড়ি মন্দিরের সভাপতি রুপন শর্মা, বিশিষ্ট ব্যবসায়ী মাথামহূরী গোল্ড ফ্যাশন জুয়েলার্সের মালিক জনাব রতন চৌধুরী ও দৈনিক স্বাধীন সময় পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধ আতিকুর রহমান।
উক্ত পিকনিকে কালিবাড়ি সভাপতি মহোদয় রুপন শর্মা সংগঠনের সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, ” সবাইকে মানব কল্যাণের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করলে তিনি সব সময় সার্বিক সহযোগিতা করে পাশে থাকবেন ”
উক্ত পিকনিকে সভাপতি দোলনশীল বলেন, ” সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য সবাইকে আহবান করেন ”
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ শীল সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পিকনিকের আয়োজন সমাপ্ত ঘোষণা করে।