1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোর শার্শা বাগআচড়া ঘোষপাড়া এলাকায় ভেজাল গুড়ের কারখানায় অ ভি যান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

যশোর শার্শা বাগআচড়া ঘোষপাড়া এলাকায় ভেজাল গুড়ের কারখানায় অ ভি যান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যশোর শার্শা বাগআচড়া ঘোষপাড়া এলাকায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান

গোলাম মোস্তফা শার্শা উপজেলা যশোর

৭ জানুয়ারি ২০২৬ বুধবার
যশোরের শার্শার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নকল গুড় তৈরির দায়ে আলী আহম্মেদ (৬০) ও নয়ন মিয়া (৩৪) নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় জব্দ করে নষ্ট করা হয়।
অপর এক অভিযানে বাগআঁচড়া বাজারের সততা মোবাইল ষ্টোর নামে এক দোকানে এলপিজি গ্যাসের বিক্রয়ের মুল্য তালিকা না থাকায় ২হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালানো হয়।জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি সেলিমুজ্জামান, শার্শা উপজেলা স্যানিটারি অফিসার সেফালি খাতুন, পুলিশ কর্সকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট