1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আচরণবিধি লঙ্ঘন হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

আচরণবিধি লঙ্ঘন হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

গাজি আলী আকবর হবিগঞ্জ   
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

গাজি আলী আকবর হবিগঞ্জ   

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি নেতা রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান এই আদেশ প্রদান করেন।

নবীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রেরিত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৬টায় নবীগঞ্জের ইমামবাড়ী বাজারে এবং ৩ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টায় পাঁজরাই বাজারে কর্মী-সমর্থক নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচার কার্যক্রম পরিচালনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৫ এর সরাসরি লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীকে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের ৯ম তলায় অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানা ও নির্বাচনী কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট