ওসমান হাদি স্মরণে বাউফলে দোয়া মিলাদ ড. মাসুদ
পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
পটুয়াখালী বাউফল পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষ মৃত্যুবরণ করলেও তার আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন মানুষকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, শরীফ ওসমান হাদি কোনো বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা ছিলেন না; তবে তার কর্ম ও ভূমিকার কারণে তিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন। তার জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল বলেও তিনি উল্লেখ করেন।#
ড. মাসুদ আরও বলেন, শহীদ হাদির মধ্যে শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল এবং তিনি মিছিলের সামনের সারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণ করতেন।#
এ সময় তিনি নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে তিনি একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও রিমান্ডের শিকার হয়েছেন।#
অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তার সততা ও সাহসিকতার আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।#
দোয়া ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬