আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,একটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে চলছিল।হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়।ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী সড়কে ছিটকে পড়েন।এ সময় তারা গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করেন।পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের অবস্থার অবনতি ঘটে।কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করেন।আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।দীর্ঘ যানজট না হলেও গাড়ির গতি কমে যায়।পরে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬