নকলায় নির্বাচনী অনুসন্ধানে মাঠে বিচারিক কমিটি
মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে দিনব্যাপী নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন কমিশন গঠিত বিচারিক কমিটি।
শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলায় এ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ, শেরপুর।
অনুসন্ধানকালে সিভিল জজ শেরপুর মোঃ আমিনুল ইসলাম বলেন, নির্বাচন পূর্ব অপরাধ প্রতিরোধ, আচরণবিধি অমান্য করে প্রতীক উল্লেখপূর্বক পোস্টার লাগানো, অনুমতি ছাড়া প্রচারণা চালানো এবং আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ আয়োজন প্রতিরোধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬