মোঃ রিয়াজুল ইসলাম মুছা মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জের আব্দুল আলিম মির্জা কাশেম ফাজিল মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক এবং জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক আলহাজ মাসুদ খান, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, জামায়াতে ইসলামীর পৌর আমির আতিকুর রহমান সেলিম, পৌর জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬