1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাণীনগরে বহিষ্কৃত হলো ২ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

রাণীনগরে বহিষ্কৃত হলো ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

রাণীনগরে বহিষ্কৃত হলো ২

ফুজাইল মোহাম্মদ আল বেরুনী
রাণীনগর উপজেলা প্রতিনিধি, নওগাঁ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাণীনগরে বিএনপির দুই নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত দুই নেতা হলেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. পাভেল রহমান ও পারইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য মো. রফিক।বুধবার তাদের দুই জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত বহিস্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

বহিস্কার আদেশে বলা হয়- উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধচারণে লিপ্ত রয়েছেন। এই মর্মে নওগাঁ জেলা বিএনপির দৃষ্টি গোচর হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এ ধরণের কর্মকান্ডের জন্য জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দলীয় পদমর্যাদা হইতে দল থেকে তাদের দুইজনকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।

এছাড়া বহিস্কৃত দুইজনকে দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে তাদের দুইজনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট