1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লালমোহনে ক্লুলেস খুনসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন মূল হোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু

ভিডিও সংবাদ 👇👇

লালমোহনে ক্লুলেস খুনসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন মূল হোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ইমন রহমান ভোলা
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ইমন রহমান ভোলা

ভোলার লালমোহনে অটোরিকশা চালক আবু বকর সিদ্দিক (৫১) হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং এ ঘটনায় মূল হোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভোলা জেলা পুলিশের একটি চৌকস টিম। অদ্য ৭ই জানুয়ারি ২০২৬ খ্রিঃ (বুধবার) বেলা ১২টায় ভোলা জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এই তথ্য নিশ্চিত করেন।

গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চরফ্যাশন পৌরসভা বাস স্ট্যান্ড থেকে লালমোহনের গজারিয়া বাজারে যাওয়ার কথা বলে ভিকটিম আবু বকর সিদ্দিকের ইজিবাইকটি ভাড়া করে। রাত ৯:৩০ ঘটিকায় লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে আসামিরা ভিকটিমের বুকের ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে রাস্তায় ফেলে দেয় এবং নীল রঙের ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন।

ঘটনার সংবাদ পেয়ে ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে লালমোহন থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে লালমোহন থানার মামলা নং-০১, তারিখ-০১/০১/২০২৬, ধারা- ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড) রুজু করেন।

মামলাটির রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ-এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ০৬/০১/২০২৬ ইং তারিখে হত্যার সাথে জড়িত মূল আসামি মোঃ ইব্রাহিম (৩৬)-কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মোঃ ইব্রাহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পুলিশি অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ ইব্রাহিমের দেওয়া তথ্যমতে তার সহযোগী মোঃ রাজা(৩২) ও কাজী তারেক (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিশেষ করে গ্রেফতারকৃত আসামি মোঃ রাজার বিরুদ্ধে ঢাকার সাভার এবং মোহাম্মদপুর থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পিসিপিআর (PCPR) পর্যালোচনায় দেখা যায়।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর পরেই হত্যা মামলার ভিকটিমের শোকাহত পরিবারের সঙ্গে (পুত্রসহ অন্যান্য সদস্য) পুলিশ সুপার মহোদয় তার কার্যালয়ে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। তিনি তাদের গভীর মনোযোগের সাথে কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় ভোলা জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট