
ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের সালথায় সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বিএনপি নেতা জাহিদ হোসেন মাস্টার মাস্টার ও রাশেদ মিয়া আয়োজনে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রাম বাগবাড়ি প্রাঙ্গণে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়াও মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন মাতুব্বর সভাপতিত্বে দোয়া ও মাহফিলে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলার বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জুয়েল হোসনে সুমন মুন্সি, সালথা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, মাওলানা কাইয়ুম মোল্যা, ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কোহিনুর মেম্বার, যুবদল নেতা এনায়েত হোসেন,উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বর, কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাজুল,সাদ্দাম মাতব্বর ,আক্কাস মোল্লা সহ আরো উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মাওলানা নিজামুদ্দিন?