1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালু বড়পুকুরিয়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন, ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

কাহালু বড়পুকুরিয়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন, ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক

কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অদ্য ০৭/০১/২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৫:৪০ ঘটিকায় সময় বড়পুকুরিয়া গ্রামের মোঃ রইছ উদ্দিন মাস্টারের বাড়ির একটি মাটির ঘরে হঠাৎ করে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার সাথে সাথে স্থানীয় গ্রামবাসী ও আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বাড়ির মটর পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে কাহালু ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে ফায়ার সার্ভিস বগুড়ার কাহালু ইউনিটের ওয়ারহাউস ইন্সপেক্টর জনাব মোঃ সবুজ হোসেনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করে।উল্লেখ্য, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীর চেষ্টায় অধিকাংশ আগুন নিয়ন্ত্রণে চলে আসে।এ অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে বাড়ির মালিক মোঃ রইছ উদ্দিন মাস্টারের আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট