1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নির্বাচনী মাঠে নতুন সমীকরণ, জামায়াত অফিসে বিএনপি প্রার্থী এ্যানি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

নির্বাচনী মাঠে নতুন সমীকরণ, জামায়াত অফিসে বিএনপি প্রার্থী এ্যানি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নির্বাচনী মাঠে নতুন সমীকরণ, জামায়াত অফিসে বিএনপি প্রার্থী এ্যানি

মোঃ রাকিব হোসেন (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)

লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা ঘটেছে। বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এনি তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমের নির্বাচনী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে এ সময় জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিম কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

সাক্ষাৎকালে শহীদ উদ্দীন চৌধুরী এনি কার্যালয়ে উপস্থিত জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ধানের শীষ প্রতীকে সালাম ও ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এনি বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থে সবাইকে সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে রাজনীতি করতে হবে। জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে নির্বাচনী রাজনীতিতে শালীনতা ও সহনশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ঘটনাস্থলে উভয় পক্ষের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ এই রাজনৈতিক আচরণ নির্বাচনকালীন সময়ে এলাকায় ভিন্নমাত্রার বার্তা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট