1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী সদর হাসপাতালে ২০২৬ সালের হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ফেনী সদর হাসপাতালে ২০২৬ সালের হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ফেনী সদর হাসপাতালে ২০২৬ সালের হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ, ২৫ জানুয়ারির আগেই সকল হজ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের নির্দেশ

আজ ০৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতালে ২০২৬ সালের হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেছেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়, ফেনী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুলতানা নাসরীন কান্তা মহোদয়, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: রাশেদুল হাসান মহোদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে সিভিল সার্জন মহোদয় হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহীত সার্বিক প্রস্তুতি, জনবল ব্যবস্থাপনা, পরীক্ষার পদ্ধতি ও সেবার মান পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজ যাত্রীদের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার প্রতিটি ধাপ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।”

বিশেষভাবে উল্লেখ্য যে, চলতি বছর সরকারি নির্দেশনা অনুযায়ী ফেনী জেলার সকল হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একমাত্র নির্ধারিত কেন্দ্র হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতাল (নতুন ভবনের নিচতলা) নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি ২০২৫ তারিখের পূর্বেই ফেনী জেলার সকল হজ যাত্রীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার সকল রিপোর্ট প্রাপ্তির পর জেলা সিভিল সার্জন কার্যালয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী স্বাস্থ্য যাচাই কার্যক্রম শুরু হবে এবং সরকার নির্ধারিত টীকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও তদারকির মাধ্যমে ফেনী জেলার হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সময়মতো ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যা হজ যাত্রীদের নিরাপদ ও সুস্থ হজ পালনে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট