1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে জরি মা না - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামের মাটি থেকে ভাইরাল তারকা: বুম হাতে ‘লাইভ’ তাজুর গল্প, তবু পিছু ছাড়েনি দারিদ্র্য। পদ্মা সেতু এলাকায় ৪ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ১ ডিবির অভিযানে মা/দ/কবি/রোধী বার্তা জোরালো চাঁদমুহায় সড়ক দু/র্ঘট/না/য় ২য় শ্রেণির ছাত্রী নি/হ/ত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ককটেল তৈরির বিপুল উপকরণ উদ্ধার রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ম/দ এবং ঔষধ আ/ট/ক করা প্রসঙ্গে রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ এবং ঔষধ আটক করা অবহেলিত নির্মাতারা,নন-এমপিও শিক্ষকদের নীরব কান্না ফেনীতে এখনো হাম রোগের কোনো রোগী শনাক্ত হয়নি: আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান স্বাস্থ্য বিভাগের কাহালুতে মাদকবিরোধী অভিযানে টেপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে জরি মা না

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

বাসাইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার বাসস্ট্যান্ডে আজাদ মেশিনারীজ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় আজাদ মেশিনারীজ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্যাশ মেমো সঠিকভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে বাসাইল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রির বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রয় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট