1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মানবিক উদ্যোগ গৃহহীন বয়োজ্যেষ্ঠ দম্পতিকে পাকা ঘরের চাবি দিলেন জেলা প্রশাসক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

মানবিক উদ্যোগ গৃহহীন বয়োজ্যেষ্ঠ দম্পতিকে পাকা ঘরের চাবি দিলেন জেলা প্রশাসক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সৈয়দ আলরাজী, জেলা প্রতিনিধি:পিরোজপুর 

পিরোজপুরের সদর উপজেলার নামাজপুর গ্রামের অসহায় গৃহহীন বয়োজ্যেষ্ঠ ছালেক আকন দম্পতির জীবনে ফিরে এলো স্থায়ী আশ্রয়ের নিশ্চয়তা। বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে তাদের হাতে একটি পাকা ঘরের চাবি তুলে দেওয়া হয়।দীর্ঘদিন ধরে পলিথিনে মোড়া ছাপরা ঘরে চরম দুর্দশার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন ছালেক আকন ও তার স্ত্রী। তাদের এই মানবেতর জীবনযাপনের বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর-এর নজরে এলে জেলা ও উপজেলা প্রশাসনসহ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই একটি পাকা ঘর নির্মাণ করে তা হস্তান্তরের ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে বয়োজ্যেষ্ঠ দম্পতির হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় তিনি বলেন,গৃহহীন একটি বয়োজ্যেষ্ঠ দম্পতিকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পেরে আমরা আনন্দিত। এ কাজে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও জেলা প্রশাসন এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, পজেটিভ পিরোজপুরের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, সহ-সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক নাঈম তালুকদার, দপ্তর সম্পাদক আল রাজী জোহা, সদস্য মনিরুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজেদের নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত ছালেক আকন বলেন,অনেক কষ্টের জীবন পার করেছি। আজ পাকা ঘর পেয়ে মনে হচ্ছে আবার নতুন করে বাঁচার সুযোগ পেলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে আল্লাহ ভালো রাখুন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ শুধু আশ্রয় নয়, বরং মর্যাদাপূর্ণ জীবনযাপনের পথ তৈরি করে দেয়।জানা গেছে, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে নির্মিত এই ঘরটি ছালেক আকন দম্পতির জীবনে নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট