1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
১৯ বছর পরে তারেক রহমান উত্তর অঞ্চলীয় জেলাগুলোতে যাচ্ছেন ৪ দিনের সফরে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

১৯ বছর পরে তারেক রহমান উত্তর অঞ্চলীয় জেলাগুলোতে যাচ্ছেন ৪ দিনের সফরে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান বিশেষ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে ৪ দিনের সফরে যাচ্ছেন ।গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাসন থেকে দেশে ফেরার পর এটিই তার প্রথম ঢাকার বাইরের সফর।সফরের মূল উদ্দেশ্য হলো নিহত ‘জুলাই যোদ্ধা’ এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করা এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা। সফরের বিস্তারিত সূচি (১১ – ১৪ জানুয়ারি ২০২৬)ঃ১১ জানুয়ারিঃঢাকা থেকে যাত্রা শুরু করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সংক্ষিপ্ত যাত্রাবিরতি এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় বগুড়া পৌঁছাবেন ও সেখানে রাত্রিযাপন করবেন।১২ জানুয়ারিঃ
সকালে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন ।এরপর রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন এবং ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন করবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।১৩ জানুয়ারিঃ
ঠাকুরগাঁও থেকে রওনা হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন এবং পুনরায় রংপুরে ফিরে রাত্রিযাপন করবেন।১৪ জানুয়ারিঃসফরের শেষ দিনে রংপুর ও বগুড়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।এই সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি পুরোপুরি অনুসরণ করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনের আগে তার এই সফর নেতাকর্মীদের উজ্জীবিত করতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর তারেক রহমান তার জন্মভূমি ও নির্বাচনী এলাকা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট