মো মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার কক্সবাজার
গত ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউপির নোয়াখালী পাড়া সাকিনস্থ টেকনাফ টু কক্সবাজার গামী মেরিন ড্রাইভ সড়কের ২শ গজ পূর্ব পাশে জনৈক কাদের এর জমির বর্গা চাষী মোহাম্মদ হাকিম এর পানের বরজের ভিতর অভিযান পরিচালনা করে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে মাটির নিচ হতে ধৃত আসামী মোহাম্মদ হাকিম (২৩) এর নিজ হাতে বাহির করে দেওয়া মতে ক) ০১ (এক) টি সাদা পলিথিনের বস্তা দ্বারা মোড়ানো ১০ (দশ) টি প্যাকেট, যাহার প্রতি প্যাকেটের ভিতর ৫০ (পঞ্চাশ) টি করে মোট ৫০(৫০×১০)=৫০০টি ছোট বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট, প্রতিটি পলি প্যাকেটে ২০০ (দুইশত) পিস করে মোট (২০০×৫০০)=১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) টি এন্ড্রয়েড মোবাইল ফোন সেটসহ ০১ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আলমত সমূহঃইয়াবা ট্যাবলেট ১,০০,০০০ (এক লক্ষ) পিস।Oppo এন্ড্রয়েড মোবাইল ফোনসেট - ০১ (এক) টি।গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়ঃমোহাম্মদ হাকিম (২৩), পিতা-নুরুল ইসলাম, মাতা- আনোয়ারা বেগম, সাং-নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬