1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাংশায় সাংবাদিক'দের সাথে ইউএনও'র মতবিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

পাংশায় সাংবাদিক’দের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

তুহিন মন্ডল পাংশা  রাজবাড়ী প্রতিনিধি

আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক।শনিবার (৮জানুয়ারি) দুপুরের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে, উপজেলা প্রশাসন ও গনমাধ‍্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। তিনি বলেন,নির্বাচন অবাদ,সুষ্ঠ‍্য,নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য করতে, নির্বাচন কমিশন ঘোষিত সকল আইন সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া সুযোগ নেই।
সময় এবং জটিলতা এড়াতে নির্বাচনে সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য এবার অনলাইন আবেদনের মাধ্যমে পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ভোটগ্রহন কক্ষে দশ মিনিটের বেশী কোনো গনমাধ‍্যম কর্মী অবস্থান করতে পারবেন না। তবে গোপন কক্ষ। বাদে ভোটগ্রহণ কক্ষের ছবি এবং ভিডিও ধারন করতে পারবেন। প্রতিটি ভোট কেন্দ্রে তিন থেকে পাঁচটি পযর্ন্ত সিসি ক‍্যামেরা থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, ক্লাবের সহ সাধারণ সম্পাদক অতুল সরকার, সহসভাপতি আবুল হাশেম, সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট