1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা পাওয়া রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা পাওয়া রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিনামূল্যে চোখের চিকিৎসা পাওয়া শতাধিক রোগীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার খড়িয়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে এবং সোগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.নাসিমুল গনীর অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।খড়িয়া মুক্তি সংঘের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন জানান, গত ২৯ ডিসেম্বর সংগঠনের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয় চিকিৎসাকালে শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।বাছাই করা এসব রোগীদের মাঝে বৃহস্পতিবার কম্বল উপহার দেওয়া হয়।এছাড়া অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.নাসিমুল গনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোগো গ্রুপের পরিচালক ডা.নাহিদ হাসান নিশান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন বেপারী,আবদুল কাদির সওদাগর,মোহাম্মদ কামাল শেখ ও ডা.মিনাল হোসেন সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান,ভবিষ্যতেও মানবিক ও স্বাস্থ্যসেবামূলক্য কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট