1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘাটাইলে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

ঘাটাইলে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ঘাটাইলে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ সজীব আল হাসান,
উপজেলা প্রতিনিধি,ঘাটাইল, টাঙ্গাইল।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় ঘাটাইল শাপলা পার্ক সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করে বিএনপির রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন রনির সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ঘাটাইল উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি সুস্বাস্থ্যভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা বলেন, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে বিএনপি বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালু, দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া বিএনপির অন্যতম অঙ্গীকার উল্লেখ করে বক্তারা বলেন, নারী উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং দেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বক্তারা আরও বলেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট